যুবদিবস উপলক্ষে অনুষ্ঠান,শ্যামপুর



জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় দু:স্থ ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান এবং  অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শ্যামপুর থানার অন্তর্গত  দিশা কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে (বেলপুকুর আইটিআই কলেজ এর বিপরীতে) ।



        শ্যামপুর থানার অন্তর্গত বেসরকারি সংস্থা বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবছর কয়েকটি বিশেষ সামাজিক কার্যকলাপ করে থাকে এই দিনেও তার একটি প্রতিফলন দেখা গেল ।



 বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান করা হলো । ৫০ জন মানুষ এতে উপভুক্ত হয়েছেন ।


        এছাড়াও পূর্ব নির্ধারিত  একটি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


        এই সভায় সভাপতিত্ব করেন ডিহিমন্ডল ঘাটের হাই স্কুলের প্রধান শিক্ষক স্মৃতিরঞ্জন পাত্র মহাশয় । বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের শিক্ষক ও তথ্য সংস্কৃতির কর্মাধ্যক্ষ শ্রী শ্রীধর মন্ডল মহাশয় , হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী নদেবাসী জানা মহাশয় ।



        এছাড়াও উপস্থিত ছিলেন ডিহি মন্ডল ঘাট এক নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান তথা বেলপুকুর দিশা  ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মাননীয় শ্রী দিলীপ মন্ডল মহাশয় এবং শ্যামপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যা তথা বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির কোষাধক্ষ্য মাননীয়া শ্রী অপর্ণা মন্ডল মহাশয়া , দিশা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মাননীয় তপন কুমার দাস মহাশয়, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় বিশিষ্ট শিক্ষা কর্মচারী দেবব্রত মন্ডল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের সমাজকর্মী।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...