দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়,
মঙ্গলবার উলুবেড়িয়ার মহেশপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন রাজ্যের প্রকল্পগুলির সুবিধা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলমত নির্বিশেষে সকলের বাড়িতে পৌঁছে যাবেন।
তিনি আরো বলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নামে যে অপপ্রচার শুরু করেছে তা নিন্দনীয়।
"আমার মনে হয় তিনি মানসিকভাবে অসুস্থ,আমি তার সুস্থতা কামনা করি"।
তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকারের যে আবাস প্লাস প্রকল্প আছে রাজ্য সরকারও তার অংশীদার। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকার বঞ্চনা করছে রাজ্যকে।আবাস প্লাসও তার ব্যতিক্রম নয় ।
এখনো রাজ্যে দেখা যাবে কোন একটি ব্লক বা কোন একটি সংসদে একটিও আবাস প্রকল্প কার্যকরী হয়নি।
অপর এ প্রশ্নের জবাবে তিনি বলেন সিপিএমের সময় জমির পাট্টার কথা ঘোষণা হতো। কিন্তু বাস্তবে দেওয়া হতো না।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থ পূরণে প্রত্যক্ষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উলুবেড়িয়ায় এই মুহূর্তে কোন ভোট নেই। কিন্তু সুরক্ষা কবজের অভিযান এখানেও চলবে।এ থেকেই বোঝা যায় তৃণমূল কংগ্রেস ভোটের দিকে তাকিয়ে কোন প্রকল্প রচনা করে না ।সারা বছর ধরেই দলমত নির্বিশেষে সকলের জন্য জনকল্যাণের কাজ করে থাকে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জী,
অপরদিকে উলুবেড়িয়ার রাজাপুরে দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজী,
উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু সাংবাদিক সম্মেলন করেন উলুবেড়িয়ায় একটি হলে।





