স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো নরনারায়ন সেবা, শ্যামপুরের 58গেটের কাছে উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ সহ নরনারায়ন সেবা,
বৃহস্পতিবার বিবেকানন্দের জন্ম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজয় মন্ডল, জেলা পরিষদের সদস্য করবী ধুল,প্রাক্তন জেলা পরিষদের সদস্য বা, রামকৃষ্ণ গের, সুভাষ চন্দ্র মন্ডল,ডা, সদানন্দ রায়চৌধুরী,নবগ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস,বেলাড়ী পঞ্চায়েতের প্রধান শিখা প্রামানিক, উপপ্রধান ঝুম্পা রায়,
উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি সংঘের সভাপতি অসিরঞ্জন মন্ডল, সম্পাদক পরেশ চন্দ্র হাতি প্রমুখ।
একদিনের নরনারায়ন সেবায় প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন।


