বাংলা হাতের লেখা ও অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান




নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   


প্রয়াত সমাজ সেবিকা ও বাচিক শিল্পী মিলি বিশ্বাসের স্মরণে হাওড়ার কদমতলায় রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলা হাতের লেখা ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান । ব্যারাক অ্যাথেলেটিক ক্লাব ও কোন্নগরের মাতৃমন্দির ট্রাস্টের মিলিত সহযোগিতায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। 



হাওড়ার কদমতলায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মোট ৬৫ জনকে পুরস্কৃত করা হয় ও ৩৫ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এমনকি কোলকাতার অংশগ্রহণকারীরাও  এদিন এখান থেকে পুরস্কার গ্রহন করেন। উদ্যোক্তারা জানান এই অনুষ্ঠানে অনুষ্ঠান স্থল হলে কানায় কানায় দর্শক পূর্ণ ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ভবতোষ বিশ্বাস,সুনীল সেনগুপ্ত, মৌসুমী ঘোষ ও অধ্যাপক নির্মল্য  সেন শর্মা সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
 



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...