ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা:



-জী. প্রদীপ, শ্যামপুর 


 শ্যামপুর এক ব্লকের ডিঙ্গাখোলা পূর্ব গ্রামে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হল আজ।    



   ১২১০ সনে এই গ্রামেরই ধর্মপ্রাণ মানুষ, স্বর্গীয় যোগেন্দ্রনাথ বাগ সিদ্ধেশ্বরী   মন্দির স্থাপন করেন।   উল্লেখ্য,এক সময় দীর্ঘদিনের এই মন্দির ভেঙে পড়লে স্থানিয় মানুষ জনের উদ্যোগে মন্দিরটি সংস্কার করার সময় অর্থাভাবের কথা জানানো হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তিনি        সে সময়ে মন্দির সংস্কার কমিটিকে অর্থ সাহায্য করেছিলেন।    
 


                বহুচর্চিত জাগ্রত সিদ্ধেশ্বরী মাতার নবকলেবর আজ উন্মোচিত হল। এই উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন মন্দির সংস্কার কমিটি। 


মন্দির এবং সিদ্ধেশ্বরী মূর্তির শুভ উদ্বোধন করেন  বেলুড়  রামকৃষ্ণ মিশনের   শ্রীমদ্ দেবানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভার বিধায়ক কালীপদ মণ্ডল, এলাকার বিশিষ্ট প্রবীণ নাগরিক গোরাচাঁদ মণ্ডল, শ্যামপুর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণেন্দু পুরকাইত  ,মন্দীরা মণ্ডল, ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তিরঞ্জন মাইতি প্রমুখ। 



মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিভিন্ন গ্রামের বহু মানুষ। শোভাযাত্রা ঘিরে মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...