বাগনান থানার পুলিশ তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। ধৃত দেওর সন্দীপ কুমারকে আজ শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করা হয়েছে আদালতের কাছে। তবে সন্দীপ কুমারের অভিযোগ তিনি কি হয়েছে জানতে থানায় এলে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিস সূত্রে খবর কিছু তথ্য প্রমানের ভিত্তিতে সন্দীপকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় তার উত্তরে অসঙ্গতি পাওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পাশাপাশি মৃতার বাড়ির লোকের অভিযোগ পত্রে এই সন্দীপ কুমারের নাম আছে। জানা গিয়েছে এই সন্দীপ কুমার পেশায় একজন শুটিং কোচ।
অপরদিকে মৃতা ইউটিউবার রীয়া কুমারীর স্বামী প্রকাশ কুমার এখনও অনর নিজের বক্তব্যে । তাঁর বক্তব্য সে খুন করে নি। ছিনতাইয়ে বাধা পেয়ে দুষ্কৃতীরা তার স্ত্রীকে খুন করেছে।
এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
কেন ঝারখন্ড থেকে বাংলার হাওড়ায় এসে খুন করা হল রীয়াকে ? এই প্রশ্ন সহ একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
উল্লেখ্য দু দিন আগে ঝাড়খন্ডের অভিনেত্রী খুনে অভিনেত্রীর বাবার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল তার স্বামীকে।এই খুনের সঙ্গে স্বামীর ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল।
পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।

