বৃহস্পতিবার গভীর রাতে উলুবেড়িয়া শহরে অগ্নিকান্ডের তান্ডব দেখলো এলাকার মানুষ।
জানা গিয়েছে পর পর তিনটি জায়গায় আগুন লাগে।এই আগুনে প্রায় তিরিশ তয়টি দোকান পুড়ে গিয়েছে। জানা গিয়েছে রাত পৌনে একটা নাগাদ উলুবেড়িয়া এগারো ফটক, ইনস্টিটিউট হল, বাসস্টান্ড এলাকায় পর পর দোকানে আগুন লাগে।
দমকলের তিনটি ইঞ্জিন প্রথমে এসে আগুন নেভানোর কাজে লাগে।পরে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ব আসে।আগুন লাগার কারন জানা না গেলেও এলাকায় দোকানগুলিতে বাইরে থেকে আগুন লাগানো হয়েছে বলে মনে করছে এলাকার মানুষ।অভিযোগ বারবার দমকল আসতে দেরী করে।তবে এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা রয়েছে উলুবেড়িয়ার ওই এলাকায়।
পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সুত্রে খবর কে বা কারা আগুন লাগিয়েছে বা কি কারনে আগুন লেগেছে তার তদন্ত শুরু করা হয়েছে।



