শ্যামপুরের বারগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হলো শ্যামপুরের বারগ্ৰাম হাইস্কুলে।
রবিবার বারগ্ৰাম হাইস্কুলে বারগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬টি সীটের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়,বারগ্ৰাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে মোট ৯টি সীট তারমধ্যে তৃণমূল কংগ্রেসের মনোনীত ৩জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,
বাকী ৬জনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার,
সকাল ১১টা থেকে নির্বাচন শুরু হয় বিকাল ৩টা পর্যন্ত, তারপরেই শুরু হয় ভোটগণনা,
সমবায় সমিতির নির্বাচন সম্পর্কে শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা বলেন এটা জনগণের জয়,মা মাটি মানুষের জয়।



