পুড়ে যাওয়া রেল বস্তিতে রাজ্যের বনমন্ত্রী, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিলেন





উত্তর ২8 পরগনা.হাবরা.অরূপ অধিকারী:-


উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রেল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বৃহস্পতিবার দেখতে গেলেন রাজ্যের বন মন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।


বুধবার বিকেলে হাবড়ার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রেল কলোনিতে বিধ্বংসী আগুন লাগে। আর এই ঘটনায় ৩৩ টি বাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরও সাতটি বাড়ির। গৃহহারা অসহায় মানুষদের হাবরা মডেল  হাইস্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে পৌরসভা।
বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করতে হাজির হন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অসহায় মানুষদের আশ্বস্ত  করেন যে, রাজ্য সরকারের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। তবে যতদিন পর্যন্ত এই বাড়ি তৈরি না হচ্ছে ততদিন এই স্কুলে থাকা এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। মন্ত্রীর এই আশ্বাসবাণীতে খুশি ক্ষতিগ্রস্ত মানুষেরা। রেল বস্তিতে আগুন লাগার ঘটনায় রেল এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল, রেলের তরফ থেকে কোনরকম সাহায্য না করায় ক্ষোভ প্রকাশ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন  মানুষের সুখের দিনে না থাকলেও দুঃখের দিনে আমাকে ডাকলে পাবেন। আমি হাবরার বিধায়ক। যারা আমাকে ভোট দিয়ে বিধায়ক করেছেন কিংবা আমাকে যারা ভোট দেননি আমি তাদেরও বিধায়ক। উন্নয়ন, সরকারি প্রকল্প ও মানুষের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আমরা কোন ভেদাভেদ করিনা। গতকাল রেল কলোনীতে অগ্নিকান্ড ঘটনার পর থেকে আমি শুধু ছটফট করেছি। সারারাত না ঘুমিয়ে মনিটারিং করেছি পুরসভা, থানা আর দমকল আধিকারিকদের সঙ্গে। তাই তো সাত সকালেই ছুটে এসেছি এখানে। আর রেল কর্তৃপক্ষ ওদের খোঁজ নেওয়া তো দূরের কথা ঘটনাস্থলে যায় নি। 



বিমাতৃসূলভ আচরন করছে রেল কর্তৃপক্ষ। আমি যখন এই হাবরায় প্রথম ভোটে দাঁড়িয়েছি তখন এলাকার  মানুষকে কথা দিয়েছিলাম সুখে দুঃখে আমি তাদের পাশে সব সময় থাকবো। হাবরার মানুষের পাশে থাকা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমার নেত্রী রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের শিখিয়েছেন মানুষের পাশে থাকার। বিপদে পাশে থাকা, উন্নয়ন, সরকারী প্রকল্প পাইয়ের দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ভেদাভেদ করি না। কে তৃনমূল, কে বিজেপি, সিপিএম, কংগ্রেস। কে আমাদেরকে ভোট দেয়, আর কে দেয় নি এসব দেখি না। আমরা শুরু দেখি সেই পরিবারটি পাওয়ার যোগ্য কিনা।"--



----- গতকাল হাবরা রেল কলোনিতে আগ্নিকান্ডের পর বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে হাবরা মডেল মডেল স্কুলে অস্থায়ী শিবিরে এসে ওইসব অসহায় পরিবারদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন হাবরার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...