"তৃতীয় রবির আড্ডা" সংস্থার , উদ্যোগে বছরের শেষ সাহিত্য সভা,কবি সাহিত্যিকদের উপস্থিতিতে জমে উঠলো কবিতা গান সাহিত্য আলোচনায়, হাওড়া, নলপুর বাজারে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়,
জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বরচিত কবিতার ডালি নিয়ে উপস্থিত থাকেন , সালেহা খাতুন, তরুণ মিত্র, দীনেশ প্রামানিক, শেখ আব্বাস উদ্দিন, রাফিয়া খাতুন, গোপাল শর্মা, বিমল মন্ডল, এবং বিশিষ্ট কারুশিল্পী পঞ্চানন মন্ডল, সংস্থার সম্পাদিকা ঝুমা পাল জানালেন, আমাদের সংস্থা তৃতীয় রবির আড্ডা, প্রতি মাসের তৃতীয় রবিবার বিভিন্ন জায়গার কবি সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা এবং কবিদের কবিতা আলোচনা নিয়ে আলোচনা করি, এইভাবে সংস্কৃতিক মনস্ক মানুষদের পাশে থাকি, আজকের সভায় সঞ্চালক ছিলেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর মিদ্দে।

