গুলিতে মৃত মহিলা,বাগনান

ছিনতাইকারীদের বাধা দেওয়ার ফলে দু্কৃতিদের হাতে মহিলার মৃত্যু হলো। 



১৬ নং জাতীয় সড়কের ঘটনা। জানা গেছে আজ বুধবার সকাল ৬ টা নাগাদ নিজেদের গাড়ি নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন প্রকাশ কুমার,তার স্ত্রী রিয়া কুমারী ও তাদের আড়াই বছরের ছোট বাচ্চা। ১৬নং জাতীয় সড়কের মহিষরেখা ব্রীজের কাছে টয়লেট সারার জন্য তারা গাড়ি দাঁড় করান। সেই সময় ৩ জন দুস্কৃতি তাদের সর্বস্ব ছিনতাই করার চেষ্টা করলে দুষ্কৃতিদের বাধা দেন রিয়া কুমারী। তখন রিয়া কুমারীর উপর ঝাপিয়ে পড়ে ৩ জন দুস্কৃতি। তার মাথায় গুরুতর চোট লাগে। তখনই সেখান থেকে পালিয়ে যায় দুস্কৃতিরা। কোনক্রমে আহত স্ত্রীকে নিয়ে কুলগাছিয়া পীরতলায় পালিয়ে আসেন তিনি।



 সেখানে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ কে খবর দেওয়া হলে, স্থানীয় রাজাপুর থানার পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে রিয়া কুমারী কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিনতাই তে বাঁধা দেওয়ায় কারণে রিয়া কুমারী কে মাথায় গুলি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিহত রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমারকে নিয়ে রাজাপুর থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...