প্রাক্তন প্রধান উপপ্রধানদের সংবর্ধনা,শ্যামপুর




১৯৭৮ সাল থেকে এখনও পর্যন্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দের সংবর্ধনা ও তাদের নামের ফলক উম্মোচন করা হলো শ্যামপুর ১ব্লকের বানেশ্বরপুর ১নং পঞ্চায়েতের উদ্যোগে।


আজ সোমবার বিকেলে শ্যামপুরের বানেশ্বরপুর ১নং পঞ্চায়েতের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ও বর্তমান পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান,



প্রদীপ প্রজ্জ্বলন ও নামাঙ্কিত ফলক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, তিনি তার বক্তব্যে বলেন জনপ্রতিনিধিদের সৎ সাহসিকতা ও নিরপেক্ষভাবে কাজ করা উচিত এবং সকল জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে আহ্বান জানান, সেই সঙ্গে জনগনকে আরো সজাগ হতে হবে এবং জনগণের কাছে জনপ্রতিনিধিদের গ্ৰহনযোগ্য হতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিভুতি প্রামাণিক,মৃন্ময় মান্না, অধীর চন্দ্র মান্না,মৃন্ময় মান্না,সোমা কপাট,ও বর্তমান বানেশ্বরপুর ১নং পঞ্চায়েতের প্রধান সেখ আব্দুর রহমান, উপপ্রধান পারুল দোলুই, এবং পঞ্চায়েতের ভূমিদাতা অবনী ভূষন সামন্ত প্রমূখ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...