গাড়ী দূর্ঘটনায় মৃত ৩, উলুবেড়িয়া

জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ এক মহিলা।



 আহত এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ১৬ নং জাতীয় সড়কের উপর উলুবেড়িয়ার নিমদিঘি মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় একটি মোটরবাইকে চড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রী রাস্তা পার হচ্ছিল। সেই সময় কলকাতা মুখি একটি ডাম্পার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থল মৃত্যু হয় তিনজনের। তাদের ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিকে উলবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ। 



এই ঘটনার প্রতিবাদে ও নিমদিঘীতে আন্ডারপাসের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করে, এবং কিছুক্ষন পরে অবরোধ উঠে যায়। জানাগেছে উলুবেড়িয়া জোয়ারগোড়ি থেকে বাউড়িয়ায় শ্রাদ্ধ বাড়ি এক অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। মৃতেরা হলো পাপিয়া মন্ডল (২৪) , পাপিয়া মন্ডলের ছেলে পৃথ্বীশ মন্ডল (৩) , ভাইজি, বিদিশা মন্ডল (৬)। মৃত পাপিয়া মন্ডলের স্বামী দ্বীপ মন্ডল আহত অবস্থায় উলুবেড়িয়া ইএস আই হাসপাতালে চিকিৎসাধীন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...