নির্মল উদ্যানের উদ্বোধন,



শ্যামপুর এক ব্লকের উদ্যোগে মা গঙ্গা নির্মল উদ্যান উদ্বোধন হলো নবগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের বাড় কোলিয়া গ্রামে; কঠিন বর্জ্য নিরাপদ নিষ্কাশন ব্যবস্থাপনা  ও ভাগিরথী নির্মল উদ্যান এর শুভ উদ্বোধন হলো আজ মঙ্গলবার। এই প্রকল্পের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, 



শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন.হাওড়া জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমেন পাল, জেলা পরিষদের সচিব সামসুর রহমান, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজয় কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্য করবী ধুল,শ্যামপুর ১নং ব্লকের বিডিও তন্ময় কার্যী,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন,যুগ্ম বিডিও হাবিব রাইহান,নবগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস, উপপ্রধান লুৎফর রহমান খান ।  



শ্যামপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্য্যী বলেন ,আমাদের মূল উদ্যোগ হলো এলাকা পরিচ্ছন্ন রাখা এবং পঞ্চায়েত এলাকাকে প্লাস্টিক মুক্ত করা। এ ব্যাপারে ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের ভূমিকা সত্যিই প্রসংশনীয়। 



এই প্রকল্পের বাস্তবায়ন হলে এলাকার জীবনু ঘটিট রোগ অনেকাংশেই কমবে। সেই সঙ্গেই যাঁরা কৃষির সঙ্গে যুক্ত তাঁরা স্বল্প ব্যায়ে এলাকায় উৎপাদিত জৈব সার সংগ্রহ করতে পারবেন। এমন একটি পরিকল্পনা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ জন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...