ডা: মহেন্দ্রলাল সরকারের জন্মদিবস পালন



ডা: মহেন্দ্রলাল সরকারের জন্মদিবসে জন্মভিটায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ডা: মহেন্দ্রলাল সরকার সায়েন্স এন্ড কালচারাল ফোরামের
ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত ডা: মহেন্দ্রলাল সরকার সায়েন্স এন্ড কালচারাল ফোরামের পক্ষ থেকে ডা: মহেন্দ্রলাল সরকারের জন্মদিবসে ওনার জন্মভিটা, 



হাওড়ার মুন্সিরহাট পাইকপাড়ায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয়। ফোরামের পক্ষ থেকে ছিলেন সভাপতি কৌশিক চিনা, সম্পাদক তাপস হালদার, কোষাধ্যক্ষ অভিনন্দন শিট প্রমুখ। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির হাওড়া শাখার পক্ষে অভিজিৎ মণ্ডল এবং পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য মূল বক্তা সুরজিৎ সাহা উপস্থিত ছিলেন।


মাল্যদান কর্মসূচীর পর ডা: মহেন্দ্রলাল সরকার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি হয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ডা: মহেন্দ্রলাল সরকারকে স্মরণ সার্থক হবে এবং আজকের দিনে প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে যুক্তি ও বিজ্ঞানের নিরবিছিন্ন চর্চা অনেক বেশি বেশি করে করেই। কুসংস্কার ও অন্ধসংস্কার সমাজ থেকে নির্মূল করতে এই চর্চার প্রয়োজনীয়াতার কথা সকলের আলোচনাতেই উঠে আসে।

এদিন ফুল মালা কেনার সময় পোগ্রামের কথা জেনে ফুল বিক্রেতা অতিরিক্ত একটি মালা দিয়ে বলেন, এটির জন্য টাকা দিতে হবে না, এটি নিন, আমার পক্ষ থেকে দিলাম। আপনারা বড় মানুষের স্মরণ করছেন, করাচ্ছেন, আজকের দিনে এই ধরণের চর্চা একান্ত প্রয়োজন। সবাই তো এসব ভুলতে বসেছে।


সুন্দর কয়েকটি গান আর আলোচনা সহ সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত সকলের সঙ্গে এলাকাবাসীরও মনে গভীরভাবে রেখাপাত করে। আগামীদিনে নানান কর্মসূচী নেওয়া হবে বলে ফোরামের পক্ষ থেকে জানিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...