চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের চুক্তি ভিত্তিক কর্মীরা যোগ দিল তৃণমূলে




চাঁচল;১৮ নভেম্বর 

পাখির চোখ তেইশের পঞ্চায়েত নির্বাচন।তার আগে মালদা জেলাজুড়ে যোগদান শিবিরের কর্মসূচি নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।তারপরেই মাঠে নেমে পড়েছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন।তারপরেই শুক্রবার ঘাসফুল শিবিরে ঘর ভরালো সরকারি হাসপাতালের চুক্তি ভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীরা।তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকা হাত ধরে তারা স্বেচ্ছায় যোগদান করে বলে দলের তরফে দাবি করা হয়েছে।যোগদান সভাটি অনুষ্ঠিত হয় চাঁচল ফুটবল মাঠে।সেখানে উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেষ পাণ্ডে,চাঁচল-১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি শেখ আফসার আলী ও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি জয়ন্ত ঘোষ সহ তৃণমূলের নেতা ও কর্মীরা।এদিন চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের ১৫৭ জন চুক্তি ভিত্তিক চতুর্থ শ্রেণীর কর্মী তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করেছে বলে দাবি করা হয়েছে।

চুক্তিভিত্তিক কর্মীদের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান জানান,আমরা এতদিন কোনো দলের সাহায্য পায়নি।তৃণমূলে গিয়ে মাথার উপর ছাদ পাব।আমাদের দাবি গুলি মমতা ব্যানার্জীকে জানাতে পারব।তৃণমূলকে ভালোবেসে কর্মীদের নিয়ে যোগ দিলাম।


চাঁচল-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী বলেন,দলের উপর আস্থা রেখে চুক্তিভিত্তিক কর্মীরা যোগ দিলেন।বিরোধীদের পঞ্চায়েত সদস্য থেকে বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা যোগাযোগ করছে,তারাও যোগ দিবে।পঞ্চায়েত নির্বাচনের  চাঁচলে বিরোধী খুঁজে পাওয়া যাবেনা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...