জেটি ঘাটের উদ্বোধন,গাদিয়াড়া,



নিজস্ব প্রতিবেদক,গাদিয়াড়া,

 উদ্বোধন হলো গাদিয়াড়ায় লঞ্চঘাটের নতুন জেটি ঘাট, 



মঙ্গলবার শ্যামপুরের গাদিয়াড়ায় অন লাইনে নতুন জেটিঘাটের উদ্বোধন করেন রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 



এবং এই উদ্বোধন উপলক্ষে গাদিয়াড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক শ্রীমতি মুক্তা আর্য,হাওড়া গ্ৰামীন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, 



অতিরিক্ত পুলিশ সুপার হেব কোয়াটার অলোকানন্দা ভাওয়াল, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,শ্যামপুর ১নং বিডিও তন্ময় কার্যী,শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন,



সহ সভাপতি প্রশান্ত কুমার মন্ডল,শ্যামপুর থানার ওসি কৃষ্ণেন্দু প্রামাণিক,গাদিয়াড়া লঞ্চঘাটের আধিকারিক উত্তম রায়চৌধুরী প্রমুখ। 



উল্লেখ্য হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হলো শ্যামপুরের গাদিয়াড়া ত্রিমুখী নদীর সংযোগস্থল,এখান থেকে লঞ্চে করে রুপনারায়ন নদীর ওপারে পূর্ব মেদিনীপুরের গেঁওখালী ও অপরদিকে ভাগীরথী নদীর ওপারে দক্ষিণ ২৪পরগনার নুরপুর যাওয়া যায় অতি সহজে।



 শীতের মৌসুমে গাদিয়াড়ায় পর্যটকদের ভীড় থাকে চোখে পড়ার মতো।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...