শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীন ও প্রবীণ শিক্ষক-শিক্ষিকা দের সেতুবন্ধন হলো উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্রের হাটগাছা১নং অঞ্চলের কলাগাছিয়া কার্ল মার্কস প্রাথমিক বিদ্যালয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য গত 31/10/2022 কলাগাছিয়া কার্ল মার্কস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অসিত মন্ডল মহাশয় অবসর গ্রহণ করেন ।বিগত 5বছর যাবত হাটগাছা ১নং অঞ্চল farewell কমিটি হাটগাছা ১নং অঞ্চলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেন তাদের অত্যন্ত ঘটা করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এর আয়োজন করে বিদায় জানানো হয়।
এই বারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পেলো অন্য মাত্রা পেলো।
হাটগাছা ১নং অঞ্চলের 11 টি স্কুল থেকে এ যাবৎ যত শিক্ষক-শিক্ষিকা অবসর গ্রহণ করেছেন,প্রত্যেক শিক্ষক -শিক্ষিকা কে পত্র মারফত আমন্ত্রণ করা হয়। প্রতিটি শিক্ষক-শিক্ষিকা কে একটি করে গোলাপ ,পেন ,মিষ্টি,ও সুদৃশ্য মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়।
2021 সালে এই অঞ্চলের 11টি স্কুলে যেসমস্ত নতুন শিক্ষক -শিক্ষিকা join করেন তাঁদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এই অনুষ্ঠানে মত 18 জন প্রাক্তন ও 14জন নবীন শিক্ষিক -শিক্ষিকা অনুষ্ঠানে সংবর্ধিত হন।
প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা দের পক্ষ থেকে ছিল ছিল প্রাণস্পর্ষী সাড়া।তাঁরা বলেন আমাদের যে আপনারা এই ভাবে ডাকতে পারেন আমরা ভাবিনি।আমরা যে দীর্ঘদিন শিক্ষক কতা করেছি সেটা আজ আরও একবার অনুভব করলাম।
সত্যি আমরা খুবই আনন্দিত ও অনুপ্রাণিত।এই অনুষ্ঠানের স্বাদ আমাদের আগামী দিনকে আরো দীর্ঘায়িত করবে।






