কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির,শ্যামপুর



ইন্দিরা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে রক্তদানের মতো অনুষ্ঠানকে সামনে রেখে পঞ্চায়েত ভোটের আগে শ্যামপুর দুই ব্লকে জমি দখলের মরিয়া চেষ্টা কংগ্রেসের। 



জানা গিয়েছে শনিবার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৩ তম জন্মদিন ছিল।



এই অনুষ্ঠানকে সামনে রেখে এদিন শ্যামপুরের বাছরি অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠান হয়।



এই অনুষ্ঠানে কংগ্রেসীদের উৎসাহ ছিল দেখার মতো। উল্লেখ্য শ্যামপুর বিধানসভা এলাকায় শ্যামপুর দুই ব্লকে কংগ্রেস কর্মীদের বিভিন্ন আন্দোলন করতে দেখা যায়।



বাছরি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসীরা আসন ও পেয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্যামপুর দুই ব্লক প্রেসিডেন্ট আতিয়ার রহমান খাঁন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী। 



এদিন তিনি ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে জোট হবে কিনা -এই প্রশ্নের উত্তরে জানান,"পঞ্চায়েত নির্বাচন স্থানীয় নির্বাচন।স্থানীয় নেতৃত্ব ই ঠিক করবেন জোট হবে কিনা।



"তবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক ভিত শক্ত করতে হবে বলে ও জানান তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...