অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ একাধিক দোকান,শ্যামপুর



নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর,

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো ৬টি দোকান,মঙ্গলবার দুপুরে শ্যামপুরের হোগলাশী মোড়ের ঘটনা,বেলা ২টা নাগাদ হোগলাশী মোড়ে একটি মুড়ি ভাজার কারখানায় বিদ্যুতের তারে শর্টশার্কিট থেকে আগুন ধরে যায় বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায় এবং মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, 



পাশে একটি খাবারের রেষ্টুরেন্টের দোকান ছিল সেখানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে এবং বিস্ফোরণে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকানে, পাশাপাশি ছিলো দর্জির দোকান, ইলেকট্রিকের দোকান, চায়ের দোকান,সেলুন দোকান সহ একাধিক দোকান ছিল,


আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজ করে,খবর রায় স্থানীয় শ্যামপুর থানায়,খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্যামপুর থানার পুলিশ, তারাও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন, অনেক পরে আসে দমকল , ততক্ষণে স্থানীয় মানুষের সডহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে দমকলের একটি ইঞ্জিন সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলে,


আগুন লাগার ফলে ৬টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্ৰস্ত এবং পাশাপাশি আরো ৩টি দোকানের আংশিক ক্ষতি হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...