শ্যামপুর এক ব্লকের চাঁদপুর উপেন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৩রা নভেম্বর আয়োজন করা হয় বিজ্ঞান আলোচনা সভা ও টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ।
বেলা দশটা থেকে রাত নটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ প্রবীর রঞ্জন শূর। দুর্যোগ বিপর্যয় ও ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় অংশ নেন ডঃ সুপ্রকাশ পান।
মানুষের উৎপত্তির সন্ধানে শীর্ষক আলোচনা করেন ডঃ কৃষ্ণেন্দু পোল্লে ও অধ্যাপক কার্তিক চক্রবর্তী। পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করেন ডঃ পার্থ ঘোষ।
রাতে পলাশ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ করে সমৃদ্ধ হয় আমন্ত্রিত বত্রিশটি স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এই বিষয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল নজরকাড়া।
চাঁদপুর উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ দে জানান এলাকার বত্রিশটি স্কুলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞান মনস্ক ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষকরা এসেছেন অনুষ্ঠানে যোগ দিতে। এলাকার ছাত্র ছাত্রীদের বেশিকরে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে,সেইসঙ্গে এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিজ্ঞান চর্চার প্রতি মানুষকে উৎসাহীত করতেই আমাদের এই প্রয়াস।




