বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার,শ্যামপুর



বি ভিন্ন প্রজাতির ১৩ টি সাপ উদ্ধার হলো শ্যামপুরে, সারা বৎসর সাপ খেলা দেখিয়ে কবজ বিক্রি করে সংসার চলে সাপুড়েদের, 


বিভিন্ন সাপের খেলা দেখিয়ে কবজ বিক্রী করার সময় সাপুড়েদের কাছ থেকে উদ্ধার হল বিভিন্ন প্রজাতির ১৩ টি সাপ। যদিও সাপুড়েদের ধরতে পারা যায়নি।




 জানা গেছে শ্যামপুরের ডিহিমন্ডল ঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সাইবেঁড়িয়া গ্রামে ৪ জনের একটি সাপুড়ে দল আসে। তারা গ্রামবাসীদের সাপ খেলা দেখিয়ে বজ বিক্রি করতে শুরু করে। 


 সাপুড়েদের এই বুজরুকির খবর পৌঁছে যায় ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অভিক মাইতির কাছে। অভিক তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে সাপুড়েদের বাধা দিতে থাকে এবং গ্রুপের অন্য সদস্যরা সেখানে আসলে সাপুড়ের দল সাপগুলি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪ টি কেউটে, ২ টি লাউডগা, ৩ টি কালনাগিনী,২ টি তুতুর,১ টি ঘরচিতি এবং ১ টি রেড স্যান্ড বোয়া উদ্ধার করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...