বিশ্বনবী স্মরণে সম্প্রীতি সভা,বাগনান



 বাগনান বিশ্বনবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে, সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হলো বাগনানে, দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো সম্প্রীতি যাত্রা, 



গতকাল শনিবার স্বেচ্ছায় রক্তদান,বস্ত্র বিতরন,ও সারা বাংলা কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়, রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন,



দুইশতোর বেশী অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী,বাংলার বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্যের একাধিক প্রতিযোগী কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন,কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পুরুলিয়ার ক্বারী সামিউদ্দিন,দ্ধিতীয় ক্বারী আব্দুল্লা(আসাম), তৃতীয় আব্দুল হাকিম,


 দক্ষিণ ২৪পরগনা, রবিবার বিকেলে বাগনান শহরে পদযাত্রা অনুষ্ঠিত হয়, পদযাত্রার শেষে এক সভা অনুষ্ঠিত হয় বানান লাইব্রেরী মোড়ে, সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, তিনি তার বক্তব্যে সকলের কাছে ঐক্য,ভাতৃত্ববোধ বজায় রাখতে বলেন, তিনি আরো বলেন মানবতাই হলো মানুষের প্রধান ধর্ম, নবীর বানী হলো শান্তির বানী সকলের ঘরে ঘরে নবীর বানী পৌঁছে যাক। আরো উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী, 



জামায়াতে ইসলামী হিন্দের পক্ষে মাওলানা নুরুদ্দিন,উত্তর প্রদেশের বেনারস থেকে মাওলানা কাশীম খান,বর্ধমান জমিওতে উলেমা হিন্দের সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলী কাশেমী, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল বক্তব্যে বলেন সকলকে বিশ্বনবীর আদর্শ মেনে চলতে হবে,বাগনান কেন্দ্রের বিধায়ক তথা বিশ্বনবী দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অরুনাভ সেন বলেন বিশ্বনবী মানে মানবতার মুক্তির পথ,



 বাগনান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,বাগনান ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, সহ সভাপতি নয়ন হালদার,কর্মাধ্যক্ষ সাইদুল মীর, সভাপতি সেখ আশিক রহমান, কোষাধ্যক্ষ নবাব মল্লিক,সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...