পালিত নভেম্বর বিপ্লব বার্ষিকী



মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করলো এসইউসি আই( কমিউনিস্ট) এর উলুবেড়িয়া লোকাল কমিটি । ১৯১৭ সালের ৭ থেকে ১৭ই নভেম্বর পুঁজিবাদ বিরোধী বিপ্লবের মধ্য দিয়ে রাশিয়ায় উদ্ভব ঘটেছিল এক নতুন সভ্যতার lএই নতুন সভ্যতার অভ্যুদয় নভেম্বর মাসে ঘটেছিল বলে, ইতিহাসে তা নভেম্বর বিপ্লব নামে পরিচিত l



এই বিপ্লব সামন্তীবাদের অবশেষ এবং পুঁজিবাদ  উচ্ছেদ করে কায়েম করেছিল শোষণহীন সমাজ ব্যবস্থা সমাজতন্ত্র lসেই সমাজতান্ত্রিক রাশিয়ায় গিয়ে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে বলেছিলেন না এলে এ জন্মের তীর্থ দর্শন অসমাপ্ত থাকতো। এই সমাজতন্ত্রকে অভিনন্দন জানিয়েছিলেন। আইনস্টাইন, বার্নার্ড শ ,রোমা রোলা ,চার্লি চ্যাপলিন ,শরৎচন্দ্র ,নেতাজি ,ভগৎ সিং ,নজরুল সহ অসংখ্য মানবতাবাদী ব্যক্তিত্ব lএক কথায় সমাজতন্ত্র মানুষকে দিয়েছিল সমস্ত শোষণ ,বঞ্চনা ,বন্ধন থেকে মুক্তির স্বাদ l এই সমাজতান্ত্রিক রাশিয়ায় অনাহার, দারিদ্র, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব ,শিশুশ্রম এসব কিছুই ছিল না। 



সোভিয়েত সমাজতন্ত্রে নরনারীর বেতনের কোন বৈষম্য ছিল না। সমাজতন্ত্র বেকারত্বের সম্পূর্ণ অবলুপ্তি ঘটিয়েছিলl  সমাজতন্ত্রে শ্রমিকদের সংগঠন করার অধিকার সুরক্ষিত ছিল। এই মহান নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লব স্মরণ করে উলুবেড়িয়াতে ১৭ই নভেম্বর এসইউসিআই( কমিউনিস্ট) দলের পক্ষ থেকে মহান নভেম্বর বিপ্লবের রূপকার মহামতি লেনিন এবং মহান স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে একটি মহতী সভা হয়।



 এই সভায় বক্তব্য রাখেন- এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের হাওড়া জেলার সংগঠক সুখেন মন্ডল, অপূর্ব পাল ও নিখিল বেরা। এছাড়াও বক্তব্য রাখেন এই দলের বিশিষ্ট নেতা জীবন দাস। উপস্থাপিত সভার বক্তব্য এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...