বামপন্থীদের মিছিল,শ্যামপুর

গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও এই স্লোগানে সকলের জন্য কাজ চাই, শিক্ষা চাই। 


১০০ দিনের বকেয়া টাকা মিটিয়ে নতুন করে কাজ দেওয়া। দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়তে,নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে,দুর্নীতি গ্রস্থ নেতাদের শান্তির দাবিতে,স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবিতে শ্যামপুর ২নং ব্লকের আমড়দহ অঞ্চলে আজ ১৮ ও ১৯ নভেম্বর পদযাত্রার আজ প্রথম দিনের পদযাত্রা পিপুল্যান থেকে সকালে শুরু হয়। 



পিপুল্যান, গোহালবেড়িয়া, হোগোলকুড়িয়া, রতনপুর, আয়মা, মোজ্জেত, বসন্তপুর, দূর্গাপুর গ্রাম অতিক্রম করে ছোট ঘুঘুবেশিয়া তে দুপুরে বিরতি‌ নিয়ে আবার বিকালে রাজীবপুর,পাইকবার, চাতুরী হয়ে আমড়দহ তে পদযাত্রা শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য কমরেড পরেশ পাল, জেলা কমিটির সদস্য কমরেড মহেন্দ্র রায়, শ্যামপুর ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক নির্মল খাঁড়া। সারা ভারত কৃষক সভার শ্যামপুর ২ নম্বর ব্লক কমিটির সম্পাদক দেবপ্রসাদ জানা, সভাপতি অতনু মন্ডল। খেতমজুর ইউনিয়নের শ্যামপুর ২ নম্বর ব্লক কমিটির সদস্য অভিমন্যু প্রামাণিক। 



সারা ভারত মহিলা সমিতির সদস্য দীপ্তি বাগ। ডি ওয়াই এবং আইয়ের শ্যামপুর ২ নম্বর লোকাল কমিটি সম্পাদক প্রীতম সানা, সভাপতি জাহিরুল ইসলাম। আমড়দহ অঞ্চল কৃষক সভার সম্পাদক অর্ধেন্দু মান্না, সভাপতি মহিদুর রহমান মোল্লা। ডি ওয়াই এবং আইয়ের আমড়দহ ইউনিট কমিটি সম্পাদক দীপঙ্কর ঘোড়ই, সভাপতি অনিকেত দাস। এছাড়াও শতাধিক সিপিএমের কর্মী ও সমর্থক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...