নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
সারা ভারতবর্ষে পালিত হলো ছট পুজো। হাওড়া বিভিন্ন জায়গায় ছট পুজো উপলক্ষে বিভিন্ন ঘাটে ঘাটে মানুষের ভির।ছট পুজো কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে ।
এটি একটি হিন্দু পার্বণ। বর্তমানে এই উৎসবটি অন্য ধর্মাবললম্বী মানুষের মধ্যেও পালিত হতে দেখা গিয়েছে। ছটে কোনোও মূর্তি পুজো করা হয় না। ছটে সূর্য-ই প্রধান আরাধ্য দেবতা।এই লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার,ঝাড়খণ্ড,উত্তরপ্রদেশ অঞ্চলে পালিত হয় ।বর্তমানে ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্ব জুড়ে প্রচলিত হয়েছে।ছট পুজো সূর্য ও তার পত্নী ঊষা যিনি ছোটি মাইয়া নামে পরিচিত ,তার প্রতি সমর্পিত হয়, এইরকমই এক বিশেষ দৃশ্যে দেখা গেল হাওড়ার ডোমজুড়ে কাটলিয়া ইটখোলা ঝিল ঘাটে ।
বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসেন এই ঘাটে । শ্রী শ্রী গনেশ পূজা কমিটি এবং এদু স্বাস্থ মিশন অন্ড ওয়েলফেয়ার পক্ষ থেকে ফাস্ট এইড মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করা হয়েছিল ।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসক ইরশাদ , চিকিৎসক রাজেশ কুমার রজক, চিকিৎসক রাজিব কুমার, চিকিৎসক সুজিত সিং, চিকিৎসক শেখ আকবর, স্বাস্থ্যকর্মী বিশাখা, রনিতা ,শর্মিষ্ঠা , মোহাম্মদ ঈসা , মোহিতোষ মাহাতো, আচ্ছা লাল প্রজাপতি ,রবি গুপ্তা এবং শ্রী শ্রী গনেশ পূজা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অঙ্কু জয়সওয়াল,অমিত সাউ, প্রমোদ সাউ, বিনোদ সাউ, অরুন সাউ ,ইন্দ্র দেব সাউ এবং সমস্ত কর্মীবৃন্দ।





