ধর্ম যার যার রক্ত সবার।ভিন ধর্মের দুই সন্তান সৈয়দ তমোঘ্ন আর শিল্পা ঘোষাল আজ থেকে দশ বছর আগে দাম্পত্য জীবন শুরু করেন।
ভালোবাসার উপর ভর করে যে সম্পর্কের সুচনা তার দশম বার্ষিকী পালন করলেন এই বছর একটু অন্যভাবে।নিজেদের দশম বিবাহ বার্ষিকী পালন করলেন বিনিমুল্যে থ্যালাসেমিয়া পরীক্ষার মাধ্যমে সমাজ সচেতনতার মধ্য দিয়ে। রক্তকরবী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের সহায়তায় গুটিনাগোড়ী গ্রামে এই শিবির অনুষ্ঠিত হলো আজ।এই শিবিরে ৫০ জন পুরুষ ও মহিলা থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা করান।
রক্ত করবীর অন্যতম সদস্য শ্বাশত পাড়ুই বলেন এইভাবে যদি তমোঘ্ন শিল্পার মতো অনেকেই এগিয়ে আসেন তাহলে থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী একদিন হবেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলৈন সমাজসেবী বিশ্বনাথ দাস সুলতান কাজী চিকিৎসক ইমতিয়াজ হক নাজির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সংগঠক বিশ্বজিত দাস শিক্ষক চিরঞ্জিত মাজি সহ অনেকে।


