সুবল গোপ ,উত্তর দিনাজপুর:-
চা বাগান বিক্রির প্রতিবাদে বাগান দখল করলো শ্রমিকরা। মাঝিয়ালি অঞ্চলের ঝুটিয়া এলাকায় অবস্থিত রাইটেক্স ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামের একটি চা বাগান মালিকপক্ষ বিক্রি করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ শ্রমিকদের। শ্রমিকরা জানান, বাগান অন্য মালিকের কাছে হস্তান্তর হলে তাদের কাজ হারানোর সম্ভাবনা আছে।। তাই শ্রমিকদের দাবি মালিক যদি বাগান বিক্রি করেন তাহলে শ্রমিকরাই নাজ্য দামে তা ক্রয় করবেন। আর যদি মালিক বাগান চালান তাহলে শ্রমিক কর্মচারীদের নিয়ে বসে আলোচনা করুক। বুধবার সকালে ওই বাগানের ৮৫ জন স্থায়ী শ্রমিক মিলে বাগানে খুটি গেড়ে দখল বাগান দখল করেন। ওই বাগানের স্থায়ী শ্রমিক বেনাম কুজুর, ধনবড় আলি ও দেবেন সিংহ রা জানান,বাগান মালিক কয়েক মাস ধরে বাগানে আসছে না এবং তারা শুনেছে বাগান বিক্রির জন্য বায়না হয়েছে। তাই তারা এদিন বাগান দখল নেন।
এব্যাপারে বাগান ম্যানেজার স্বপন সরকার জানান,বাগান শান্তিপূর্ণভাবে চলছে এই বাগান যে বিক্রি করবে বা হয়েছে মালিকপক্ষ তাকে জানাননি। তিনি আরও জানান,আজকের শ্রমিকদের জমি দখলের ব্যাপারটা মালিক কে তিনি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মাঝিয়ালী অঞ্চল সভাপতি আকবর আলি জানান,ওই বাগান বিক্রি হয়েছে এরকম অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকরা জানিয়েছেন মালিকপক্ষ যদি বাগান বিক্রি করে তাহলে শ্রমিকরা ন্যায্য মূল্য দিয়ে বাগান কিনে নিবেন।
বাগান দখলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।

