নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর।
শ্যামপুর এক নম্বর ব্লকের বাইশটি স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল কিশোরী কিট বিতরণ এবং কন্যাশ্রীদের উৎসাহ মূলক আলোচনা সভা।
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে তৈরি এই কীট বিতরণ ও উৎসাহ মুলক আলোচনা অনুষ্ঠানের পৌরহিত্য করেন শ্যামপুর এক ব্লকের বিডিও তন্ময় কার্য্যী।
উপস্থিত ছিলেন যোগদান করা শ্যামপুর এক নম্বর ব্লকের বাইশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষীকা ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগন,শ্যামপুর এক নং ব্লকের সি ডি পি ও,
শ্যামপুর এক ব্লকের কন্যাশ্রী প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত অফিসার গন সহ ছাত্রীগন
কিশোরীদের সুষম খাদ্য ও জীবন শৈলী বিষয়ক বিষদ আলোচনা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে যোগ দিয়ে ভীষণ খুশি এলাকার স্কুল পড়ুয়া কিশোরীরা।
এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় প্রধানরা।





