এবার বাগনানের জোকা ও বাঙ্গালপুরের লক্ষ্মীর আরাধনায় চোখ ধাঁধাবে দর্শনার্থীদের। কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে সেজে উঠছে এই লক্ষ্মীর গ্রামগুলি। দুর্গাপুজো বাঙালির প্রধান উৎসব হলেও কৃষি অধ্যুষিত জোকা গ্রামের প্রধান উৎসব লক্ষ্মীপুজো।
আগের মত এবারেও থিমের লড়াই দেখা যাবে মন্ডপে মন্ডপে। কোথাও কৃষি উন্নয়ন, সার্বিক উন্নয়ন, ক্লাব সৃষ্টির এবারের গ্রামের বাড়িতে মায়ের পদধূলি। তাদের থিম কৃষি উন্নয়ন, যেখানে দেখা যাচ্ছে কেউ ধান গাছ লাগাতে ব্যস্ত পাশাপাশি তালপাতা দিয়ে বিভিন্ন ধরনের শিল্প তুলে ধরা হয়েছে, এই ক্লাবের সদস্যরা জানান আমাদের এই গোটা গ্রামে লক্ষী পূজো হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে যেহেতু বাগনানের জোকা কৃষিকাজের ওপর নির্ভর করেই জীবন জীবিকা, তাই আমরা দুর্গা পূজোর থেকে লক্ষী পূজোটা বেশি করে পালন করি এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এই পুজো দেখতে।

