বিশ্বনবী দিবস উপলক্ষে উলুবেড়িয়ায় একাধিক মিছিল,বাইক মিছিল অনুষ্ঠিত হলো,হাজী এসাহক সিদ্দিকী সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে 58গেট থেকে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া পর্যন্ত, এই মিছিলে নেতৃত্ব দেন পীরজাদা জুবায়ের সিদ্দিকী, এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর সেখ হাসিবুর রহমান।
অপরদিকে গঙ্গারামপুর মোড় হতে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিস পর্যন্ত অনুষ্ঠিত হয় এক মিছিল,চেঙ্গাইলে নবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় পদযাত্রা এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস,উপ পৌরপ্রধান সেখ ই

মানুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলী, কাউন্সিল সেখ সেলিম প্রমুখ।

