খেলতে খেলতে জল খেতে যাওয়াই কাল হলো
রোজকার মতো বন্ধুদের সঙ্গে পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়েছিল ছেলেটি। খেলতে খেলতে গলা শুকিয়ে গেলে জল খেতে যায় সে। আর সেই সময়েই ঘটল বিপত্তি।
তারে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া বারো বছরের ইরফান।
শনিবার বিকেলে হাওড়ার শিবপুরে নবান্নের কাছে কাজিপাড়ার মালিবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়েরা আহত শিশুকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

