, নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া, 

 উলুবেড়িয়ার রনমহল বাগান্ডায় জামাআতে ইসলামী হিন্দ উলুবেড়িয়া অঞ্চলের দুদিন ব্যাপি কুরআন সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ না


 29 শে অক্টোবর শনিবার শুরু হয় এই সম্মেলন যাতে প্রায় এক হাজার মহিলা ও পুরুষ অংশ গ্রহণ করেন ৷ জীবনের বিভিন্ন দিক ও বিভাগে পবিত্র কুরআন কিভাবে পথনির্দেশনা দান করে সে বিষয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন৷ ভারতীয় সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাগরিক কর্তব্য বিষয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। 



প্রকাশ্য সমাবেশে "সমস্যা দীর্ণ মানব সমাজ ও উত্তরনের পথ " শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান গুলিতে বক্তব্য রাখেন জামাআতে ইসলামী হিন্দের পঃবঙ্গের রাজ্য সভাপতি জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব, সংগঠনের জেলা সভাপতি ডাঃ নুর আহমাদ মোল্লা সাহেব, সহঃ সভাপতি জুলফাক্কার মোল্লা সাহেব ,



 বিভাগীয় সম্পাদক সেখ আলিমুদ্দিন . বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ গীরি মহারাজ, শিক্ষক পূর্ণেন্দু কুমার মাল মহাশয় সহ সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব বৃন্দ। মানুষ, মানবতা, সাম্প্রদায়ীক সম্প্রীতি ও দেশের ঐক্য অখন্ডতা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন সকল বক্তাবৃন্দ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...