গ্যাস দূর্ঘটনায় আহত ১১

উলুবেড়িয়া,


 রান্নার গ্যাস লিক করে আগুনে পুড়ে আহত ১১জন। বুধবার হাওড়ার শ্যামপুরের আড়গোড়িয়া গ্ৰামে জনৈক অশোক মন্ডল গৃহস্থদর বাড়িতে গ্যাস লিক করে আহত হয়েছেন দুজন শিশু সহ এগারো জন। ঘটনাটি ঘটেছে বুধবার । 



 স্থানীয় বারি পঞ্চায়েতের  সদস্য,উপ প্রধান ও পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে প্রথমে ঝুমঝুমি ব্লক হাসপাতালে ও পরে সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে একটি গ্যাস সিলিন্ডার সরবরাহকারীরা দিয়ে যায়।এবং সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বাহির হচ্ছিল বলে অভিযোগ, এবং ঐ লিক করা গ্রাসের সিলিন্ডার টি ঘরের বাইরে রাখা ছিল। 



সেই সিলিন্ডারের গ্যাস লিক করে চারিদিকে ছড়িয়ে যায়। সেই সময় ঘরেতে কেউ আগুন জ্বালিয়ে কাজ করার সময় সেই আগুন গ্যাস লিক হবার জন্য ধরে যায়। বাড়ির চার পাঁচজন ছাড়াও বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে মোট এগারো বারোজন পুড়ে যায়। প্রশাসন তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। পরে সেখান থেকে তাঁদের হাওড়ার উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। 


এদিকে এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে সেখানে একই পরিবারের পাঁচ জন পুড়ে গিয়ে আহত হন ও তাঁদের ঘরে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কিছুজনের অবস্থা গুরতর। স্থানীয় প্রশাসন পুরো ঘটনার তদন্ত করছে।   

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...