সপ্তাহ ব্যাপী সারা বাংলা ব্রতচারী প্রশিক্ষণ শিবির শুরু হলো নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের মাঠে।
এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের তথ্য সংস্কৃতি ও শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,
জেলা পরিষদের সদস্য পরাগ মন্ডল,আমড়দহ পঞ্চায়েতের প্রধান জয়ন্ত কুমার পাত্র,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুনাভ বাজানী,বাড়বেড়িয়া ব্রতচারী ধামের সচিব রনজিত পাল প্রমুখ।




