কঠি ন আবর্জনা নিরাপদ নিষ্কাশন প্রকল্পে ও মিশন নির্মল বাংলা প্রকল্পে শ্যামপুর 2নং ব্লকের বাছরি পঞ্চায়েতের ভগবতীপুর নির্মল উদ্যানের উদ্বোধন হলো । বারি দিশারী বহুমুখী মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনায় মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজ শুরু হলো ভগবতীপুর গ্ৰামে।
এই প্রকল্পে প্রতিটি বাড়িতে বিভিন্ন সরঞ্জাম দেওয়া এবং সমস্ত আবর্জনা নোংরা পঞ্চায়েতের উদ্যোগে নিয়ে আসা হবে এবং পুরো ভগবতীপুর গ্ৰাম নির্মল হবে।
এই প্রকল্পের উদ্বোধন করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,
এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা সহকারী জেলা শাসক সৌমেন পাল, অতিরিক্ত জেলা শাসক আজহার জিয়া, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,শ্যামপুর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা,বিডিও ফারহানাজ খানম,
বাছরি পঞ্চায়েতের প্রধান মিলনী খাঁ, উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া,সহ শ্যামপুর 2নং ব্লকের 8টি পঞ্চায়েতের প্রধান,উপ প্রধান, কর্মাধ্যক্ষ ঝর্না প্রামাণিক প্রমুখ।




