আহত হনুমান উদ্ধার, শ‍্যামপুর



শ‍্যামপুরের কমলপুরে আজ মঙ্গলবার সকালে একটি পূর্ণ বয়ষ্ক হুনুমান গাছ থেকে পড়ে যেতে দেখে মঙ্গলদীপ পাল,সুমন রা অসুস্থ দেখে খবর দেয় পরিবেশ প্রেমী প্রশান্ত সাঁতরাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয় বনদপ্তরের অফিসে।


কিছুক্ষণ পরে বন বিভাগের টিম ও পরিবেশ প্রেমী শুভময় ঘোষ,সৌভিক সাউ,সুরজিৎ সাউ রা পৌঁছে যায়। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে নিয়েযায় চিকিৎসার জন্যে।


পরিবেশ প্রেমী প্রশান্ত সাঁতরা বলেন "আগের থেকে অনেক মানুষ সচেতন হয়েছেন তবে আমরা আরো প্রচারের মাধ্যমে মানুষ কে সচেতন করবো তবেই বন‍্যপ্রান রক্ষা পাবে"।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...