বেড়াতে গিয়ে দূর্ঘটনায় মৃত

পুজোর ছুটিতে মোটরবাইকে সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের৷ মৃত যুবকের নাম রাহুল সিংহ  ২৭৷ 



বাড়ি মালদা শহরের সানিপার্ক শিমুলতলা এলাকায়৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর সকালে মোটরবাইকে করে বন্ধুদের সঙ্গে সিকিম ঘুরতে গিয়েছিল রাহুল৷ বাড়িফেরার পথে গত সোমবার দুর্ঘটনার কবলে পড়ে সে৷ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর৷ বুধবার সকালে তাঁর মৃতদেহ বাড়ি এসে পৌঁছয়৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...