সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি সভা, উলুবেড়িয়া,



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,


বিশ্বনবীর স্মরণসভা উপলক্ষে অনুষ্ঠিত হলো সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি সভা, উলুবেড়িয়ার জগদীশপুর আশিক এ রসুল আলমার্স সোসাইটির উদ্যোগে।


 উপস্থিত ছিলেন বীরভূম থেকে আগত পীর সৈয়দ হাফিজুর রহমান কারমানী,শিখ ধর্মের ধর্মগুরু সরণ সিং সরদার,হিন্দু মহারাজ রোগী প্রতীক মজুমদার, খ্রীষ্টান ফাদার ড, শ্রীকান্ত দাস,বৌদ্ধ ধর্মগুরু ড, অরুণ জ্যোতি ভিক্ষু, প্রত্যেক বক্রতা তাদের বক্তব্যে মানবতার কথা তুলে ধরেন এবং এই ধরনের সর্বধর্ম সমন্বয় সম্প্রীতি সভা কেবলমাত্র বাংলাতে সম্ভব হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে,এটা সারা দেশে সম্প্রীতির জন্য এই ধরনের অনুষ্ঠান একান্ত ভাবে প্রয়োজন। 



আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক কুমার ঘোষ ,উলুবেড়িয়া পৌরসভার কাউন্সিলর সেখ হাসিবুর রহমান,জগদীশপুর আশিক এ রসুল আলমার্স সোসাইটির কর্নধার সেখ মোকাররম হোসেন কাদরী, সংগঠনের সম্পাদক সেখ মেহেতাব উদ্দিন, সভাপতি সেখ সমির উদ্দিন, আতিয়ার রহমান ভান্ডারী, মাসুদ আলম ভান্ডারী, মাহফুজ আলম ভান্ডারী প্রমুখ। 



অনুষ্ঠানে কয়েকটি গরিব মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন করেন মহকুমা শাসক, অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সেখ আজিজুর রহমান প্রমুখ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...