পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর সারা রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধিতে Fish Production Group (FPG) অর্থাৎ মৎস্য উৎপাদন গোষ্ঠি তৈরির বিশেষ উদ্যোগ নিল।
আজ সেই লক্ষ্যে হাওড়া জেলার সহ মৎস্য আধিকারিক ড: নারায়ণ বাগ উলুবেড়িয়া-১ ব্লকের ঝুলাসিমলা গ্রাম পঞ্চায়েতে এলাকার কয়েকজন মাছ চাষীদের কাছে মৎস্য উৎপাদন গোষ্ঠি তৈরির উদ্যেশ্য ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় উপস্থিত ছিলেন উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপীনাথ ব্যানার্জী।
পরে এই বিষয়ের উপর হীরাপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামেও আলোচনা হয়। উপস্থিত মাছ চাষীরা মৎস্য উৎপাদন গোষ্ঠি তৈরির বিষয়ে বেশ আগ্রহ প্রকাশ করেন।



