আনিস মৃত্যুর সাক্ষী আক্রান্ত



মৃত আমতার ছাত্র নেতা আনিস খাঁনের কাকার ছেলের উপর হামলার অভিযোগ উঠল। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত সালমান খাঁন। সালমানের বাবা জালেম খাঁনের অভিযোগ শুক্রবার রাত দেড়টা নাগাদ বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় সালমান খাঁনের উপর দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। 



আহত সালমান খাঁনকে প্রথমে বাগনান হাসপাতালে ও পরে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হামলার অভিযোগের তীর তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ এর আগে সালমানের উপর হামলার  অভিযোগ ওঠে এবং আমতা থানায় অভিযোগ ও দায়ের করা হয়।



 সালমানের পরিবারের অভিযোগ গ্রামে পুলিশ পিকেটিং থাকা সত্ত্বেও এই হামলা, উল্লেখ্য আনিষ খাঁন খুনের মামলায় অন্যতম সাক্ষী এই সালমান  খান। বর্তমানে আহত সালমান খান উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সি সি ইউ ইউনিটে চিকিৎসাধীন, আহত সালমান খানকে দেখতে আসেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি অসিত মিত্র, ওয়েলফেয়ার পাটি অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা শাহাজাদী পারভীন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...