অতসী দাস,শ্যামপুর,
কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে ,বিভিন্ন সামাজিক কর্মসূচী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল-বালিচাতুরী সুকান্ত সমাজ কল্যাণ সংস্থা।
সংস্থার সম্পাদক উদয় দাস জানান, প্রায় সারা বৎসর ব্যাপী আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়েই থাকি।আজ কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা ,
থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মরণোত্তর দেহদানের অঙ্গীকার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনার ব্যবস্থা করেছে সংস্থা। কলকাতা কে বি সি মেডিক্যাল কলেজ এণ্ড হসপিটালের সহযোগিতায় ৫১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন।
বালিচাতুরী হরিবাসর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার মানুষের সোৎসাহিত যোগদান অনুষ্ঠানটির শ্রীবৃদ্ধি ঘটিয়েছে।




