শিক্ষকতা আসলে একটি একটি আদর্শ, প্রকৃত সমাজ সেবার অঙ্গ। হঠাৎ করেই ছেলে পড়ানোর চাকরি পেয়ে কেউ শিক্ষক হতে পারেন না। ধীরে ধীরে এই পেশার উপযুক্ত হয়ে উঠতে হয়।
তার প্রমাণ বার বার দিয়ে চলেছেন প্রত্যন্ত গ্রামের শিক্ষক রাজদূত সামন্ত। উলুবেড়িয়ার হাটগাছা গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত তাঁর ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে মিলে মিশে সমাজ গড়ার কাজ করেন। সঙ্গী বিদ্যালয়ের সহকর্মীরা। আজ নীম্নচাপ জনিত কারনে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই ছুটির দিনেও রওনা দিলেন স্কুল চত্তরে। সকালেই এক ক্ষুদে সৈনিকের ফোন, একটি বক আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে জালে।
ডানা মচকে রক্ত ঝরছে। তাকে উদ্ধার করতে হবে। ....উদ্ধার হল বক।কচি কাঁচাদের সেবায় সুস্থ হয়ে সে আবার আকাশে তার ডানা মেলেছে। খুশির ঝিলিক বয়ে গেল ছোট্ট উদ্ধারকারিদের মনে। ছেলেরা সমাজ সচেতন হয়ে উঠছে, সেই খুশিতেই সুখী এলাকার রাজদূত মাস্টার।



