মহালয়ার আগেই জীবন্ত দূর্গা,উলুবেড়িয়ায়।
প্যাশন ও প্রফেশনকে একসঙ্গে নিয়ে খুব কম মানুষকেই চলতে দেখেছি আমরা।
কারণ জীবনের বিভিন্ন পর্যায়ে এসে মানুষকে যে কোন একটা বেছে নিতে হয় হয়তো ,যারা অনেক বাধা কাটিয়ে সাফল্য পেতে পারে তাদের জন্যই গল্প হয়। শিল্প এক সাধনা, রুটিনে বাধা দশটা পাঁচটা ডিউটি না। এই সাধনায় যারা মেতে ওঠে তাদের চোখে বিশ্ব বাংলার অন্য রূপে ধরা পড়ে। আজ সেরকমই দুজন শিল্পীর কথা জানবো যাদের জীবনের নেশা পেশা একটাই সৃষ্টি।, এক অমলীন সৃষ্টি।
ছবি তুললেই যেমন সবাই ফটোগ্রাফার হয় না। তেমনই কনে সাজালেই মেকআপ আর্টিস্ট হওয়া যায় না।তাঁর জন্য লাগে কঠোর পরিশ্রম আর দীর্ঘ অধ্যবসায়। কিন্ত এই দুটো প্রফেশনই যে একে অপরের পরিপূরক আজ কথা হবে সেই নিয়েই । প্যাশন ও পরিশ্রমকে সঙ্গী করে মেকআপ আর্টিস্ট নরেন ঘোষ নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে তার শিল্প শৈলী নিয়ে। আর প্রতিনিয়ত অভিনবত্ব ও নতুনত্বের সম্ভার নিয়ে ফটোগ্রাফি জগতে আলোড়ন সৃষ্টিকারী ফটোগ্রাফার হিমাদ্রি মান্না বর্তমানে তরুণ প্রজন্মের আইকন। আজ তাঁদের যৌথ নিবেদন শক্তিদায়িনী মা।বাঙালি ঘরে ঘরে মেতে উঠেছে পুজোর আমেজে। দেবী মায়ের আরাধনায় সবাই প্রস্তুত ।যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে মা শক্তিদায়িনী হিসাবে ধরা দিয়েছেন। মা আজ শুধু দশ হাতের শক্তিতে বলিয়ান না, সাহস ,শক্তি, সম্মান ও স্বমহিমায় মহীয়সী। চিরাচরিত প্রথা ভেঙে সেই দশ হাতের দশভূজা সে আজ নয়। তার অপার শক্তি অসংখ্য কাজে অসংখ্য দিকে।
আজকের নিবেদন বিশ্ব দরবারে এই বার্তা প্রেরণ করে যে, মায়ের অসীম শক্তির বহিঃপ্রকাশ হোক সকল শুভ কাজে। অশুভের বিনাশ হোক মায়ের চরণ স্পর্শে।এক অসাধারণ মেক ওভার এ মডেল কে আমরা দেখতে পাচ্ছি,তার সম্পূর্ণ কৃতিত্ব মেকআপ আর্টিস্ট নরেন ঘোষ এর। তুলির ছোঁয়া ও হাতের জাদু তে মডেল সেজে উঠেছে শক্তিদায়িনী মা রূপে। আর এই সৃষ্টিকে জীবন্ত রূপে ফুটিয়ে তুলে আমাদের কে উপহার দিয়েছেন ফটোগ্রাফার হিমাদ্রী মান্না। অসাধারন ফটোগ্রাফি ও কনসেপ্ট হিমাদ্রী মান্নার ।
একে অপরের পরিপূরক। আগামী দিনে আরও এক ঝাঁক নতুনত্বের সন্ধানে আমাদের কে আসতে হবে এই জুটির কাছে ।




