প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন

  


বঙ্গী য় প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা কমিটির ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয় ঘোড়াঘাটা আইডিয়াল কে জি স্কুলে । শুরুতেই "প্রাথমিক শিক্ষায় জাতীয় শিক্ষানীতি-২০২০ এর প্রভাব" শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। ওই সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির হাওড়া জেলা কমিটির সম্পাদক শ্রী চন্ডীচরণ মাইতি এবং বিশিষ্ট মাধ্যমিক শিক্ষক নেতা পূর্ণচন্দ্র সামন্ত। বিপিটিএ'র দশম জেলা সম্মেলনের প্রতিবেদনে দাবি করা হয় ----  নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতি-২০২০  এবং স্কুল শিক্ষায় পিপিপি মডেল বাতিল করতে হবে।  জেলার বিভিন্ন চক্র থেকে আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে বিপিটিএ'র কোষাধ্যক্ষ শ্রী মেঘনাথ খামরই বলেন,  "কেন্দ্রের  শিক্ষানীতির অনুসরণে এ রাজ্যেও স্কুল শিক্ষায় পিপিপি মডেল চালু করতে চাইছে। এর বিরুদ্ধে শিক্ষক এবং শিক্ষানুরাগীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে শিক্ষার উপর এই আক্রমণ প্রতিহত করতে হবে।"   



বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ সামন্তকে সভাপতি এবং শ্রীমন্ত ধাড়াকে সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত ক'রে ১১ জনের হাওড়া জেলা কমিটি গঠন করা হয়। আগামী দিনে এই কমিটি শিক্ষা ও শিক্ষকের স্বার্থে ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত সংগঠিত করার অঙ্গীকার করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...