রাবেতায়ে বোর্ডের প্রশিক্ষণ কর্মশালা



পশ্চিম বঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া বোর্ডের পরিবেশনায় ও হাওড়া জেলা রাবেতা বোর্ডের কমিটির তৎপরতায় এবং জেলা রাবেতা বোর্ড এর সেন্টার শালুক পাড়া মাদ্রাসা আশরাফুল উলুমের ব্যাবস্হাপনায়  জেলার বোর্ড  সংশ্লিষ্ট প্রায় ৩০ টি মাদ্রাসার শিক্ষকগণের জন্য আদর্শ শিক্ষক ও যুগ উপযোগী শিক্ষক হওয়ার গুণাবলী সহ ক্বুরআনে কারীমকে বিশুদ্ধভাবে পাঠ করা তথা ছাত্রদের বোধগম্য করে তোলার জন্য একটি শিক্ষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ,



যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ বিখ্যাত প্রশিক্ষক বিশিষ্ট ক্বারী সাহেবগণ, 



এবং  প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন জেলা রাবেতা বোর্ড সংশ্লিষ্ট অধিকাংশ  মাদ্রাসার  শিক্ষকগণ ,


উক্ত প্রশিক্ষণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী শিক্ষকগণকে শুদ্ধ এবং সহজ ও সরল পদ্ধতিতে ক্বুরআন  পাঠদানের মূল ও অনুসঙ্গ যাবতীয় সুক্ষ  বিষয়াদির উপর প্রশিক্ষণ দেওয়া হয় ,
 যাতে করে বাংলার প্রতিটি বেসরকারি দরসে নিযামী মাদ্রাসার শিক্ষকগণ  আদর্শ, দক্ষ ও সফল শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করতে পারেন সেই পরিপেক্ষিতেই 


পশ্চিম বঙ্গ রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া বোর্ডের সভাপতি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের  অনুপ্রেরণায় পশ্চিম বঙ্গের বিশিষ্ট ক্বারীগণের প্রয়াসে সারা বাংলা জুড়ে এই প্রশিক্ষণী কর্মসূচির বাস্তবায়ন চলছে,

 উক্ত কর্মসূচি গুনী মহলে সর্বজনবিদিত এবং অত্যন্ত প্রয়োজনীয় ও প্রসংসনীয় বলে মনে করা হচ্ছে ,
  
এবং এই কর্মসূচিকে সার্বিক দিক থেকে সাফল্যমন্ডিত করার জন্য মাননীয় রাজ্য সভাপতি শালুক পাড়া মাদ্রাসা আশরাফুল উলুমের পরিচালক মন্ডলীর কাছে  কৃতজ্ঞতা স্বীকার করেন ।
উপস্থিত ছিলেন ওয়াসীমুল বারী ক্বাসেমী 
সভাপতি হাওড়া জেলা রাবেতা বোর্ড



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...