অনুষ্ঠিত যুব সংসদ,শ্যামপুর



শ্যামপুর এক ব্লক আয়োজিত যুব সংসদ- ২০২২ সাড়ম্বরে অনুষ্ঠিত হল , ব্লকের সভাগৃহে। শ্যামপুর এক ব্লকের ছ'টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চনমনে ছাত্র ছাত্রীদের সতঃস্ফুর্ত যোগদানে মুখরিত ছিল অনুষ্ঠান মঞ্চ। 



বিধানসভা ও লোকসভার নকল মঞ্চে কেউ মুখ্যমন্ত্রী কেউ প্রধানমন্ত্রীর অভিনয় করে নজর কাড়েন। পার্শ্ব চরিত্রগুলির অভিনয়ও ছিল নজর কাড়া।



প্রতিযোগিতায় ছ'টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে,শ্যামপুর দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের কলা কুশলীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভার বিধায়ক কালীপদ মণ্ডল, সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্য্যী,সভাপতি সেখ নাসরীন সহ শ্যামপুর এক ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...