সোসাইটি ফর ব্রাইট ফিউচার(SBF) এর পক্ষ থেকে আজ অর্থাৎ ১০ই সেপ্টেম্বর ২০২২ বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিমদিঘী সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে একদিনের একটা ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো।*
উক্ত ওয়ার্কশপ এ ফায়ার ফাইটিং ট্রেনিং এর জন্য উপস্থিত হন উলবেড়িয়া ফায়ার ব্রিগেড এর অফিসার কুন্তল সামুই ও তার টিম।
সিভিল ডিফেন্স এর ট্রেনিং দেন এস.বি.এফ এর ন্যাশনাল লেভেল ট্রেনিং প্রাপ্ত ভলেন্টিয়ার আলমগীর মোল্লা,শরীয়তুল্লাহ মীর,মাকসুদ মিদ্দে,সাজ্জাদ মির্জা এবং আবুবকর মির্জা এবং ফার্স্ট এইড এর থিওরি এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে আসেন উলুবেড়িয়া পৌরসভার মেডিক্যাল অফিসার স্বপন মন্ডল ও তার সহযোগী পঙ্কজ মন্ডল সাহেব।
এছাড়া উপস্থিত ছিলেনগনেশ পুর হাই স্কুলের শিক্ষক এবং জামাআতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সহকারী জেলা সভাপতি জুলফিকার আলী মোল্লা সাহেব,
সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান সাহেব , জামাআতে ইসলামী হিন্দের হাওড়া জেলার জেলা সভাপতি ডা: নুর আহমদ মোল্লা সাহেব।প্রায় ৪০ জন ভলেন্টিয়ার এই ওয়ার্কশপ এ অংশগ্রহণ করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আমিরুল হাসান সাহেব।প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।




