বিদ্যালয়ের পরিচালন কমিটি তৃনমূলের



উলুবেড়িয়া,- 

চেঙ্গাইল হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস, ৬টি আসনে কোন বিরোধী দল নমিনেশন জমা না করায়, ৬টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস। ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূল নেতা মইন উদ্দিন (বাদশা মিদ্দে) নমিনেশন ফাইল না করার কারণ তিনি বলেন চেঙ্গাইল এলাকার শান্তি প্রিয় মানুষ জানেন, যে এই মাদ্রাসার উন্নয়ন যে ভাবে হয়েছে, উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জীর অনুপ্রেরণা ছাড়া সম্ভব না, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের হাতেই থাক।এই চিন্তা ভাবনা করেই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে, বিরোধী কোন দল নমিনেশন জমা করেনি। 



বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ যে, নিজেরাই নিজেদের মতো করে সিলেক্ট করে নিয়েছে। নমিনিশনের জমার শেষ তারিখ ১০ মিনিট আগে জানতে পারি, এই বিষয়ে বাদশা মিদ্দে জানালেন স্কুলের প্রায় দেড় হাজার ছাত্র ছাত্রীদের চিঠি পাঠানো হয়েছে, ১৮ জন প্রার্থী নমিনিশন পত্র তুলেছে, তার পরেও যদি বলে জানেনা, এ থেকেই বোঝা যায় কমঃ রা কত টা সাধারণ মানুষের পাশে থাকেন, আসলে তারা তাদের দলের মধ্যে সীমাবদ্ধ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...