উদ্ধার চিতাবাঘের চামড়া ও বিলুপ্তপ্রায় দুটি রেড পান্ডার চামড়া, গ্রেপ্তার ৩




 চিতাবাঘের চামড়াও 
দুটি রেড পান্ডার চামড়া সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ধৃত তিনজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। 
বন দফতর সূত্রে খবর,ধৃতদের নাম চন্দ্র প্রকাশ চেমজং (৩৫), গোবিন্দ সানবা লিম্বু(২৫),ইয়াকপু শেরপা(৩৭)।তিনজনই নেপালের বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন পিডব্লিউডি মোড় থেকে ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়।


বনদফতর সূত্রে খবর, নেপাল থেকে ভুটানে পাচার করা হচ্ছিল চামড়া গুলিকে।তার আগেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।পাচারে ব্যবহৃত একটি নেপাল নম্বরের বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্তে বন দফতর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...